বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমরা অবশ্যই রুশ বাহিনীর যুদ্ধাপরাধ সংঘটনের স্পষ্ট প্রমাণ দেখতে পাচ্ছি :পেন্টাগন

  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৫.১০ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য পেন্টাগন রুশ বাহিনীকে সোমবার (২১ মার্চ) অভিযুক্ত করেছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কারবি ভয়েস অফ আমেরিকার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, “আমরা অবশ্যই রুশ বাহিনীর যুদ্ধাপরাধ সংঘটনের স্পষ্ট প্রমাণ দেখতে পাচ্ছি এবং আমরা এর প্রমাণ সংগ্রহে সহায়তা করছি।

কারবি রুশ বাহিনীকে “বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা” চালানোর জন্য অভিযুক্ত করেন, যা অনেক ক্ষেত্রে “ইচ্ছাকৃত” ছিল বলে তারা অভিযোগ করেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র চলমান তদন্ত প্রক্রিয়ার জন্য অপেক্ষা করবে এবং রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্তে সহায়তা করবে।

মস্কোতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক সোমবার বলেছে যে তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করেছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যকে “অগ্রহণযোগ্য বিবৃতি” হিসেবে অভিহিত করেছে। গত সপ্তাহে রাশিয়ার নেতাকে “যুদ্ধাপরাধী” বলে মন্তব্য করেন জো বাইডেন।

পেন্টাগনের অভিযোগের আগে প্রেসিডেন্ট বাইডেন সোমবার সতর্ক করে বলেন, “গোয়েন্দা তথ্য” রয়েছে যে, রাশিয়ার সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “সম্ভাব্য সাইবার আক্রমণের বিষয়ে ভাবছে” এবং তিনি বেসরকারি খাতকে “অবিলম্বে” “সাইবার প্রতিরক্ষা” সৃদৃঢ় করতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে রাশিয়া এ ধরনের হামলা চালাতে পারে।

“এটি রাশিয়ার নীল নকশার অংশ”, তিনি বলেছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেনের নেতারা সোমবার টেলিফোনে এক আলোচনায় ইউক্রেনে রাশিয়ার নৃশংস কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ইউক্রেনের প্রতি তাদের অব্যাহত সমর্থনের ওপর জোর দিয়েছেন এবং যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের অব্যাহত প্রচেষ্টার পক্ষে কূটনৈতিক সমাধানের বিষয়টি পর্যালোচনা করেছেন।

মারিউপোল

ইউক্রেন সোমবার ভোরের আগে অবরুদ্ধ শহর মারিউপোলে আত্মসমর্পণের জন্য রাশিয়ার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও গোলাবর্ষণ করেছে।

ইওরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল মারিউপোলে রাশিয়ার পদক্ষেপকে “ভয়াবহ” বলে বর্ণনা করেছেন।

“মারিউপোলে যা ঘটছে তা একটি বিশাল যুদ্ধাপরাধ। সবকিছু ধ্বংস করা, বোমাবর্ষণ এবং নির্বিচারে সবাইকে হত্যা করা, সব”, ব্রাসেলসে ইওরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সামনে বোরেল বলেন।

মানবিক সংকট

হামলার পর থেকে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

“ইউক্রেনের যুদ্ধ এতটাই ধ্বংসাত্মক যে, ১০ মিলিয়ন মানুষ পালিয়ে গেছেন—হয় দেশের অভ্যন্তরে বা বিদেশে শরণার্থী হিসেবে”, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডে রবিবার টুইট করেছেন।

এই সপ্তাহে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন, বিশেষ করে বেসামরিক ব্যক্তি এবং অবকাঠামোর ওপর আক্রমণ অবিলম্বে বন্ধের দাবিতে ফ্রান্স ও মেক্সিকোর তৈরি করা একটি খসড়া প্রস্তাবে ভোট দেওয়ার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ একটি “জরুরি বিশেষ অধিবেশন” আবার শুরু করবে বলে আশা করা হচ্ছে।

অবরুদ্ধ শহর মারিউপোলে, একটি আর্ট স্কুল যেখানে প্রায় ৪০০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন, সেখানে রবিবার ভোরে রুশ বাহিনী বোমা হামলা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com