বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১৩ কর্মকর্তার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৮.০৮ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নসসহ ১৩ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় আমেরিকার প্রেস সেক্রেটারি জেন সাকি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনও আছেন।

নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের সম্পর্কে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে এই ব্যক্তিদের সঙ্গে ন্যূনতম আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখা হবে। তাছাড়া, যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে রুশ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই নিষিদ্ধ তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস, বাইডেনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন

রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার বেশ কয়েকজন নেতা ও কর্মকর্তাকে ‘কালো তালিকাভুক্ত’ করার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো মোট ১৩ মার্কিন নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞাভুক্ত এসব আমেরিকান রুশ ফেডারেশনে প্রবেশ করতে করতে পারবেন না। তবে রাশিয়ার ‘জাতীয় স্বার্থে’ ভবিষ্যতে তাদের সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনা নাকচ করা হচ্ছে না।

এর আগে আজই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভসহ নতুন করে দেশটির ৩৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ব্রিটেন। দেশটিতে তাঁদের সম্পদ জব্দ করা হবে ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও রয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা সংস্থা ক্যাস্টেলাম ডট এআই মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে, বিভিন্ন অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত দু’ সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। অতীতেও বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে অভিযান শুরুর পর জারিকৃত নতুন নিষেধাজ্ঞাগুলোসহ রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও আন্তর্জাতিক মোট নিষেধাজ্ঞার সংখ্যা এখন ৫ হাজার ৫৩০টি,

খবর:পার্সটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com