বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি

  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৭.৫৮ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে যে, তারা দক্ষিণ কোরিয়ায় বিমান প্রতিরক্ষা মহড়া জোরদার করেছে। এছাড়া উত্তর কোরিয়ার একটি নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের দুটি আংশিক পরীক্ষার পরে “সংকল্প প্রদর্শনের” অংশ হিসাবে ইয়েলো সি-তে একটি বিমানবাহী রণতরী মহড়া দিয়েছে ।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে, স্যাটেলাইট উৎক্ষেপনের অজুহাতে শীঘ্রই উত্তর কোরিয়া একটি নতুন আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ পরীক্ষা চালাতে পারে।

২০১৭ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলে বসার পূর্বে পারমাণবিক যুদ্ধের হুমকি বিনিময় করেছিলেন। এরপর এই প্রথম এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো। আপাতত দু পক্ষের বাগাড়ম্বর অনেক বেশি সংযত রয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ইউএস ফোর্সেস কোরিয়া (ইউএসএফকে) বলেছে, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে কেন্দ্র করে নিয়মিত “আনুষ্ঠানিক অনুশীলন” এর “তীব্রতা ” বাড়িয়েছে।

এর কয়েক ঘণ্টা পরে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড (ইন্দোপ্যাকম) ঘোষণা করেছে যে, তারা কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত ইয়েলো সি-তে একটি বিমানবাহী রণতরী-ভিত্তিক অনুশীলন পরিচালনা করেছে।

উভয় বিবৃতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার “উল্লেখযোগ্য বৃদ্ধি”র নিন্দা করা হয়েছে। এ বছর এ পর্যন্ত ৯ পর্বের উৎক্ষেপণে উত্তর কোরিয়া ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে যে, তারা কোরীয় উপদ্বীপের চারপাশে তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রম জোরদার করেছে। এছাড়া উত্তর কোরিয়ার উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রস্তুতি বৃদ্ধি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com