মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

‘ছুটির ঘণ্টা’ ছবির পরিচালক আজিজুর রহমান মারা গেছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ৬.২০ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

কালজয়ী ছায়াছবি ‘ছুটির ঘণ্টা’সহ অসংখ্য সফল ছবির পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য আজিজুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কানাডার টরেন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান এই চিত্র নির্মাতা মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার (১৪ মার্চ) রাত ১১টায় আজিজুর রহমান মারা গেছেন বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ওস্তাদ চলচ্চিত্রের পিতা শ্রদ্ধেয় আজিজুর রহমান আর নেই। রাত ১১টায় কানাডাতে ইন্তেকাল করেছেন। এছাড়াও আজিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

প্রায় দুই বছর ধরে কানাডার টরেন্টোতে ছেলে-মেয়ের সঙ্গে বসবাস করছিলেন আজিজুর রহমান। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। গত বছর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামানিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে।

জীবদ্দশায় আজিজুর রহমান ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com