বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জার্মানি ৩৫টি লকহিড এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১.৩৮ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

জার্মানি তার পুরানো টর্নেডো বিমানের প্রতিস্থাপনে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লকহিড মার্টিন এলএমটি.এন নির্মিত এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে, সরকারি দুটি সূত্র জানিয়েছে। একটি সূত্র বলেছে, বার্লিন ৩৫টি পর্যন্ত স্টিলথ জেট কেনার লক্ষ্য রেখেছে৷

একটি জার্মান প্রতিরক্ষা সূত্র ফেব্রুয়ারির শুরুতে রয়টার্সকে বলেছিল যে, জার্মানি এফ-৩৫ কেনার পরিকল্পনা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

টর্নেডো হলো একমাত্র জার্মান জেট, যা সংঘাতে কাজে লাগাতে জার্মানিতে সংরক্ষিত যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা বহন করতে সক্ষম।

তবে বিমানবাহিনী ১৯৮০ সাল থেকে জেটটি ব্যবহার করছে এবং বার্লিন ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে এই মডেলটি পর্যায়ক্রমে অপসারণ করার পরিকল্পনা করেছে।

জার্মানির এফ-৩৫ কেনা বোয়িং কোম্পানির (বিএ.এন) জন্য একটি বড় ধাক্কা হবে। সাবেক জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেট ক্র্যাম্প-কারেনবাওয়ার টর্নেডোর প্রতিস্থাপনে বোয়িংয়ের এফ-১৮ কেনার পক্ষে ছিলেন।

এই সিদ্ধান্তে ফ্রান্সও ক্ষুদ্ধ হতে পারে। এফ-১৮ বা আরও উন্নত এফ-৩৫ নিয়ে জার্মানির আগ্রহের ফলে ফ্রান্স এবং জার্মানির একটি চুক্তি প্রভাবিত হতে পারে। এই ফ্রাঙ্কো-জার্মান যৌথ প্রকল্পে একটি ফাইটার জেট তৈরি করা হচ্ছে যেটা ২০৪০ সাল নাগাদ প্রস্তুত হওয়ার কথা।

চ্যান্সেলর ওলাফ শোলজ দুই সপ্তাহ আগে প্যারিসের সঙ্গে চলমান যৌথ কর্মসূচিকে সমর্থন করেছিলেন।

সেই সময়ে, শোলজ আরও ঘোষণা করেন যে, ফ্রাঙ্কো-জার্মান এয়ারবাস এআইআর.পিএ কর্তৃক নির্মিত ইউরোফাইটার জেটটিকে ইলেকট্রনিক যুদ্ধে সক্ষম করতে আরও উন্নত করা হবে এবং যেটি টর্নেডোও করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com