বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনকে ২০ কোটি ডলার পর্যন্ত মূল্যের বিধ্বংসী অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১.৩১ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র শনিবার জানিয়েছে যে তারা দ্রুত ইউক্রেনকে ২০ কোটি ডলার পর্যন্ত মূল্যের ছোট অস্ত্র, ট্যাংক-বিধ্বংসী ও বিমান-বিধ্বংসী অস্ত্র সরবরাহ করবে। রাশিয়ার ভারী গোলাবর্ষণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য আরও সরঞ্জামের আবেদন করেছিলেন ইউক্রেনের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এই অতিরিক্ত নিরাপত্তা সহায়তাটি অনুমোদন করেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। এর ফলে, ইউক্রেনে “অবিলম্বে” নতুন করে সামরিক সরঞ্জামের চালান পাঠানোর পথ সুগম হল বলে, একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান।

বাইডেনের এই সিদ্ধান্তটির ফলে, ২০২১ এর জানুয়ারি থেকে ইউক্রেনে পাঠানো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার পরিমাণ ১২০ কোটি ডলারে উন্নীত হল এবং ২০১৪ থেকে সেটির পরিমাণ ৩২০ কোটি ডলারে পৌঁছালো বলে জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা জানান। ২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চলটি দখল করে নিয়েছিল রাশিয়া।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে পাঠানো একটি স্মারকে বাইডেন, ফরেন অ্যাসিস্টেন্স অ্যাক্ট-এর আওতায় নির্ধারিত অর্থ থেকে ২০ কোটি ডলার পর্যন্ত তহবিল ইউক্রেনের প্রতিরক্ষার জন্য বরাদ্দের নির্দেশ দেন।

প্রতিরক্ষা মন্ত্রকের মজুদ থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামের জন্য তহবিলটি ব্যবহার করা যাবে। এছাড়াও, রাশিয়ার আক্রমণটির বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে সামরিক শিক্ষা এবং প্রশিক্ষণের জন্যও সেটি ব্যবহার করা যাবে। রাশিয়ার চালানো আক্রমণটি বর্তমানে তৃতীয় সপ্তাহে চলমান রয়েছে।

পরিচয় গোপন রাখার শর্তে একজন কর্মকর্তা বলেন, “এটি ইউক্রেনকে তাৎক্ষণিক সামরিক সহায়তা প্রদান করবে, যার মধ্যে ইউক্রেনের সম্মুখ সারির প্রতিরক্ষাকারীদের জন্য সাঁজোয়া-বিধ্বংসী, বিমান-বিধ্বংসী ব্যবস্থা, এবং ছোট অস্ত্র সহায়তা অন্তর্ভুক্ত”।

এ প্রসঙ্গে পেন্টাগন মতামত প্রদানে অস্বীকৃতি জানিয়ে সকল প্রশ্ন হোয়াইট হাউজ এবং পররাষ্ট্র মন্ত্রকের কাছে করতে অনুরোধ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com