রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইউক্রেনে ‘সম্ভাব্য’ যুদ্ধাপরাধের বিষয়ে রাশিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২, ৭.৫৫ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

ওয়াশিংটন বৃহস্পতিবার মস্কোকে এমন বিষয়ে সতর্ক করেছে, যেটিকে কোন কোন পর্যবেক্ষক ইউক্রেনে রাশিয়া কর্তৃক সংঘটিত যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে, রাশিয়া ইউক্রেনে জনবসতিপূর্ণ স্থানগুলোতে ধ্বংসযজ্ঞ চালানোর কৌশল অবলম্বনের পথে হাঁটছে। অপরদিকে, যুদ্ধরত দুই পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনায় কোন অগ্রগতি হয়নি।

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস বলেন, “বেসামরিক মানুষের উপর ইচ্ছাকৃত হামলার খুবই বিশ্বাসযোগ্য প্রতিবেদন আমরা দেখেছি, যে হামলাগুলো জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল”। তবে, তিনি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি এমন অপরাধ সংঘটনের অভিযোগ করেননি।

দুই সপ্তাহ ধরে চলমান এই আক্রমণের বিষয়ে প্রাইস বলেন যে, এখন পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে ইউক্রেন দখলের (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে”। তিনি আরও বলেন, তাই, এখন তিনি জনবসতির স্থানগুলোতে ধ্বংসযজ্ঞ চালানোর কৌশল নিচ্ছেন যাতে করে ইউক্রেনের মানুষের মনোবল ভেঙে দেওয়া যায়, তবে তা করতে তিনি সফল হবেন না।

ইউক্রেনের উপর আক্রমণটিতে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে।

ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস পোল্যান্ডে বলেন যে, তিনি ইউক্রেনে রাশিয়ার হামলাটির বিষয়ে জাতিসংঘের তদন্ত সমর্থন করেন। তদন্তটি “সকল অধিকার লঙ্ঘন এবং অত্যাচার, এবং সংশ্লিষ্ট অপরাধগুলো” খতিয়ে দেখবে।

ওয়ারস’-তে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা’র সাথে বৈঠকের আগে হ্যারিস কথাগুলো বলেন। পূর্ব ইউরোপে নেটো মিত্রদের প্রতি সমর্থন প্রদর্শন করতে এই সফরটি করছেন কামালা হ্যারিস।

হ্যারিস বলেন, “অবশ্যই, একটি তদন্ত হওয়া উচিৎ, এবং আমরা সেটি পর্যবেক্ষণ করব”।

দুদা বলেন, “এটা আমাদের কাছে পরিষ্কার যে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com