মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন নাদিয়া আফরোজ।

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ১০.১৪ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ জনপ্রিয় মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজ ১৮ বছর ধরে এ পেশায় আছেন। এরই মাঝে তিনি দুইটি পার্লার দিয়েছেন একটি হল ঢাকার গুলশানে আরেকটি হল নদ্দাতে। এবং সেখানে অনেক মেয়েরা কাজ করছেন। বিয়ে, গায়ে হলুদ, বৌ ভাত, তাছাড়া মেকআপে অনেক কাজ করানো হয়। এবার কাজের স্বীকৃতি হিসেবে তিনি ‘।আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন।

গত ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত হয় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’। এই অ্যাওয়ার্ড আয়োজনটিতে এবার পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র, টিভি, মিউজিক, ড্যান্স ও সমাজের আইকনিক কিছু ব্যক্তিকে।

নাদিয়া আফরোজ ছাড়াও শোবিজের অনেকেই এই পুরস্কার পান। এই তালিকায় রয়েছে-অপু বিশ্বাস, সিয়াম, বিদ্যা সিনহা মিম, বাপ্পী চৌধুরী, নিরব, দীঘি, জয় চৌধুরী, চয়নিকা চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, আফরান নিশো, জিয়াউল হক পলাশ, মেহজাবীন, কেয়া পায়েল, তপু খান, পিন্টু ঘোষ, কোনাল, সোহাগ, নাদিয়া গৌতম সাহা প্রমুখ। এ ছাড়া সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য আইকনিক দুজনকে সম্মানিত করা হয়। এদিন এই অনুষ্ঠানে ছিলো দেশের টপ মডেল ফ্যাশন শো, সেলিব্রেটি ডান্স ও পিন্টু ঘোষের কনসার্টের মনোমুগ্ধ করেন।

নাদিয়া আফরোজ বলেন, ‘আমার কর্মজীবন শুরু হয় মূলত সেলাই কাজ দিয়ে, অনেক কষ্টে আমি একটা সেলাই মেশিন কিনি তারপর আর সেটা দিয়ে আমি আস্তে আস্তে কাজ করতে থাকি আর সেখান থেকে আমার অল্প অল্প টাকা জমিয়ে সে টাকা দিয়ে আমি একটা ছোট্ট পার্লার সেখানে আমার বুটিকস এন্ড পার্লার দুইটাই ছিল তবে খুবই ছোট।

টাকার জন্য আমি ভালো কোন ক্লাস করতে পারিনাই এন্ড ভালো ব্র্যান্ড মেকআপ ব্রাশ কোনটাই আমি কিনতে পারি নাই আমি আমার হাতের আংগুল দিয়ে আই মেকআপ করতাম, আসলে সততার সাথে কাজ করলে আসলে আল্লাহ মানুষকে একটা পর্যায়ে দাঁড় করাইয়া দেয় সেটা আমি নিজেই প্রমাণ আমি রাতদিন কাজ করতাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com