মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফোক গানের মেগা রিয়েলিটি শো।

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ১২.৩৯ এএম
  • ৫৩৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ (এশিয়ান ফোক) কুমিল্লা জেলার প্রাথমিক নির্বাচনী পর্ব আজকে শেষ হয়েছে । এই নির্বাচনী পর্বকে দুইটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব থেকে নির্বাচিত প্রতিযোগীরা চলে যান দ্বিতীয় পর্বে। আর এই দ্বিতীয় পর্ব থেকে ১২ জনকে পরবর্তী মূল পর্বের জন্য বিচারকগণ নির্বাচিত করেছেন।

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে-পূর্বশ্রীরামদী,পুরানবাজার, চাঁদপুর থেকে আরিয়ান শান্ত মূল পর্বে নির্বাচিত হয়েছেন। আরিয়ান শান্ত বর্তমানে একজন পরিচিত মুখ। তিনি এর আগে আরটিভি কর্তৃক আয়োজিত ইয়ং ষ্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে ভালো গান গেয়ে বিচারকদরে মন জয় করলেও ২২ বছর থেকে কয়েক মাস বয়স বেশি থাকার কারণে তাকে বাদ পড়তে হয়। কিন্তু গানের প্রতি তাঁর ভালোবাসা তাকে সংগীত প্রাঙ্গন থেকে দূরে সরাতে পারেনি। ইতিমধ্যে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন বাংলার অরিজিত সিং হিসেবে। এছাড়াও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার থিম সং নিজে লিখে ও নিজেই সুর করে সবার প্রশংসায় ভাসছেন তিনি। ফোক গানের প্রতি তেমন আগ্রহ না থাকলেও নিজেকে যাচায়ের জন্য তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নিজের আত্মবিশ্বাস নিয়ে ফোক গান গেয়ে তিনি বিচারকদের মন জয় করে নেন ও মূল পর্বের জন্য নির্বাচিত হন। আরিয়ান শান্ত তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন , ধৈর্যবান ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। আর তাই মহান আল্লাহর রহমতে আমি মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছি । আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি তাই সকলের কাছে দোয়া প্রত্যাশী। আরিয়ান আরো জানান এটিএন বাংলা কর্তৃক আয়োজিত আগামীর তারকা শোতে তিনি অংশগ্রহণ করবেন ও ইতিমধ্যে তিনি রেজিস্ট্রেশন করে ফেলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com