বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুদ্ধের জেরে ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংকটের মুখে পড়েছে : ডব্লিউএইচও

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১.০০ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংকটের মুখে পড়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি গতকাল বুধবার ইউক্রেনে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও ব্যক্তির ওপর কমপক্ষে ১৮টি হামলার ঘটনার সমালোচনা করেছে। এসব হামলার সত্যতা যাচাই করা হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে।জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার পরে ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে।এদিকে, ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক পরিচালক মিশেল রিয়ান সতর্ক করে দিয়ে বলেন, এ যুদ্ধ বহুমাত্রিক স্বাস্থ্য সংকট সৃষ্টি করছে। দুই সপ্তাহের এ সহিংসতার কারণে এরই মধ্যে প্রায় ২২ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে।এক সংবাদ সম্মেলনে মিশেল রিয়ান বলেন, হাসপাতাল, ক্লিনিকসহ প্রায় এক হাজার স্বাস্থ্য স্থাপনা যুদ্ধক্ষেত্রের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থা এ যুদ্ধের কবলে পড়ছে।এদিকে, ডব্লিউএইচও’র প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস বলেছেন, ডব্লিউএইচও এ পর্যন্ত অন্তত স্বাস্থ্য স্থাপনা, স্বাস্থ্য কর্মী ও অ্যাম্বুলেন্সের ওপর ১৮টি হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান বলেন, ‘এসব হামলার ঘটনায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পুরো কমিউনিটি উদ্‌বিগ্ন হয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com