মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ মার্চ থেকে শুরু

  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২, ৫.৫০ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ক্লাস হবে।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম শ্রেণির আগের এই শ্রেণিগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির কিছু দিন পরই করোনা প্রাদুর্ভাবের দরুণ শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে যায়। এই দুই বছর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ভার্চ্যুয়াল পদ্ধতিতে তাদের শিক্ষা জীবন শুরু হয়।
করোনা সংক্রমণ কমে আসায় গত বছরের ১২ সেপ্টেম্বর সব শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুললেও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। এরপর সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার চলতি বছরের ২১ জানুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। সংক্রমণ আবার কমে যাওয়ায় গত ২ মার্চ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। সবশেষে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com