বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীন সামরিক ব্যয় বৃদ্ধি করছে

  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩.৩৪ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

চীন তাদের প্রতিরক্ষা ব্যয় ৭ দশমিক ১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ২০১৯ সালের পর সর্বোচ্চ বৃদ্ধি। এই ব্যয় বৃদ্ধি তাৎপর্যপূর্ণ, কারণ বহু দশকের মধ্যে এ বছর দেশটির অর্থনীতি সর্ব নিম্ন ৫ দশমিক ৫ শতাংশ হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধের কারণে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্ব সতর্কতার সঙ্গে চীনের প্রতিরক্ষা বাজেটের ওপর নজর রাখবে। চীন কোনো পক্ষ সমর্থন বা রাশিয়ার হামলার নিন্দা জানাতে অস্বীকার করেছে। অনেক বিশেষজ্ঞের ধারণা চীন তাইওয়ান অভিযানের সুযোগ খুঁজতে পারে। বেইজিং তাইওয়ানকে একটি দুর্বৃত্ত প্রদেশ বলে গণ্য করে এবং প্রায়শই বলপূর্বক দেশটিকে কুক্ষিগত করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে।

ওয়াশিংটন ভিত্তিক নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস সংক্ষেপে (NESA) এর সফরকারী ফেলো, মোহন মালিক বলেছেন, “বিশ্বের দৃষ্টি যদিও এখন ইউক্রেনের ওপর নিবদ্ধ, তাইওয়ান প্রনালীজুড়ে দক্ষিণ চীন সাগর এবং ভারতের বিতর্কিত হিমালয় সীমান্ত জুড়ে সংঘাতের বৃদ্ধিকে উড়িয়ে দেয়া যায় না”।

তিনি বলেন, “ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এটা যেন আসলেই দশক ব্যাপী বিপজ্জনক বসবাস”।

জাতীয় পিপলস কংগ্রেস এবং চীনের সংসদের কাছে দেশটির প্রধানমন্ত্রী, লি কেকিয়াং-এর দেয়া হিসাব অনুযায়ী চীন এ বছর প্রতিরক্ষা বাবদ ২২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার খরচ করবে । চীনের প্রতিরক্ষা বাজেট ২০২০ সালে ৬ দশমিক ৬ শতাংশ থেকে ২০২১ সালে ৬ দশমিক ৮ শতাংশে বৃদ্ধি পায়।

সমীক্ষকেরা জানাচ্ছেন প্রকৃত খরচের পরিমান হবে ২৭ হাজার কোটি ডলারের মতো। তবে আরো অনেক বেশি খরচ করা হবে সামরিক সীমান্ত পথনির্মাণ অবকাঠামো খাতে, যে খরচের হিসাব দেখানো হয়েছে অপ্রতিরক্ষা খাতের অধীনে।

লি বলেন, “আমরা সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি করবো, সামরিক অভিযান চালাতে, চীনের সার্বভৌমত্ব রক্ষা, নিরাপত্তা ও কল্যাণের স্বার্থে থাকবো দৃঢ়চিত্ত ও নমনীয়”।

সমীক্ষকেরা জানান চীন এখন প্রতিরক্ষা সম্পর্কিত গবেষণা ও উন্নয়নে খরচ বৃদ্ধি করতে বাধ্য হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তির প্রবাহ বন্ধ করে দিচ্ছে। একই ধরণের পদক্ষেপ নিয়েছে ইউরোপের কতগুলো দেশ।

প্রতিবেশী এলাকায় সামরিক আচরণ চীনের একটি প্রধান মনোযোগের বিষয়। দক্ষিণ চীন সাগর সংলগ্ন দেশসহ বেশির ভাগ চীনের প্রতিবেশী দেশ পিপলস লিবারেশন আর্মির শক্তি ও উত্থানে আতংকিত বোধ করে, যে সেনাবাহিনী চীনের স্থলসেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধিত্ব করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com