শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মোহাম্মদপুর থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২, ৭.৫২ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম মোঃ রাসেল ওরফে মাউরা রাসেল ও মোঃ মাসুদ রানা।

শুক্রবার (৪ মার্চ ২০২২) রাত ১০:৫০ টায় মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, থানা এলাকায় মোবাইল ডিউটিতে থাকা একটি টিম সংবাদ পায় যে, মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের কামাল বিরিয়ানি নামক দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় রাসেল ও মাসুদ নামের দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় দুই কেজি একশত গ্রাম গাঁজা।

মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com