শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২.০২ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ- নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্পের আবহ ধরে রেখে নির্মিত এই রিমেকে তিনি একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবে মৌ খানের অনুরাগীদের জন্য চমকের এখানেই শেষ নয়; চলতি মাসেই ওয়ান্স মোর হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার আরেকটি নতুন চলচ্চিত্র।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’। অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে একই মাসে দুটি ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে রূপালি পর্দায় নিজের উপস্থিতি ধরে রাখছেন এই অভিনেত্রী।

নিজের চরিত্র নিয়ে খোলাসা না করলেও সিনেমাটি আশাবাদী জানিয়ে মৌ বলেন, ‘একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। এই মাসে আমার যে দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে, দুটিতেই দর্শকরা আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটিতে আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। নব্বই দশকের সেই কালজয়ী আবহের সাথে জড়িয়ে থাকতে পারাটাই আমার জন্য অন্যরকম এক ভালো লাগার ছিল। অন্যদিকে, পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সাথে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, দুটি চরিত্রই দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।’

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করা মৌ খান একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণের মিশনে নেমেছেন। বর্তমানে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের ওয়েব ফিল্ম। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এছাড়াও জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটি রয়েছে নির্মাণাধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com