বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দু’টি শহর থেকে বাসিন্দাদের চলে যাওয়ার জন্য অস্ত্রবিরতি ঘোষণা করেছেন

  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬.৩৩ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিওপোলসহ ইউক্রেনের দু’টি শহর থেকে বাসিন্দাদের চলে যাওয়ার সুযোগ করে দিতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শনিবার অস্ত্রবিরতি ঘোষণা করেছেন। নগরী দু’টি রুশ বাহিনী ঘিরে রেখেছে। খবর এএফপি’র।
তারা জানায়, ‘আজ, ৫ মার্চ মস্কো সময় সকাল ১০ টা থেকে (গ্রিনিচ মান সময় ০৭০০ টা) রাশিয়ার পক্ষ থেকে অস্ত্রবিরতি ঘোষণা এবং মারিওপোল ও ভলনোভাখা নগরীর বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার সুযোগ করে দিতে বিভিন্ন মানবিক করিডোর উম্মুক্ত করা হয়।
রাশিয়ার বার্তা সংস্থাগুলোর পরিবেশন করা খবর অনুযায়ী, স্থানীয় মানবিক করিডোর ও এক্সিট পয়েন্ট ইউক্রেন কর্তৃপক্ষের সাথে করা চুক্তি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।
রাশিয়ার বাহিনী গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে।
মারিওপোলের মেয়র ভাদিম বয়চেনকো শনিবার জানান, এ নগরী বন্ধ থাকায় মানবিক করিডোর উম্মুক্ত করার আহ্বান জানানোর পর এমন ঘোষণা আসলো। রুশপন্থী বিচ্ছিন্নতা বাহিনী ও দেশটির সামরিক বাহিনী জানায়, শহরটি অবরুদ্ধ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com