বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে নমাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৩০ জন

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৫.২৫ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

মসজিদে প্রার্থনার সময় হঠাৎই কেঁপে উঠল পেশোয়ার। মসজিদের মধ্যে আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

মসজিদে তখন নামাজ পড়ছিলেন শতাধিক মানুষ। তখনই আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হলেন অন্তত ৩০ জন। আহত ৫০- এর বেশি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পেশোয়ারের কিস্‌সা খাওয়ানি বাজারের একটি মসজিদে।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে উদ্ধারের কাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। কী ভাবে এই বিস্ফোরণ হল, বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দিকে, লেডি রিডিং হাসাপাতাল কর্তৃপক্ষের সূত্র উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা অতি সঙ্কটজনক।

বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ঘটনার প্রবল নিন্দা করে তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত উদ্ধারকাজ শেষ করার। আহতদের হাসপাতালে ভর্তি করাতে যাতে কোনও অসুবিধা না হয় সে নিয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

পেশোয়ারের মুখ্যমন্ত্রী মাহমুদ খান এই ঘটনার নিন্দা করেছেন। তিনি পেশোয়ার পুলিশের কাছে দ্রুত এর রিপোর্ট তলব করেছেন। এর মধ্যে মুখ্যমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয় যে, এটি একটি আত্মঘাতী হামলা। জানানো হয়, হামলাকারীরা মসজিদে ঢোকার চেষ্টা করে। তাদের পিছু নেয় পুলিশ। দুই পক্ষের গুলি বিনিময় শুরু হয়। তার মধ্যেই এক আততায়ী মসজিদে ঢুকে পড়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই নিহত হন ৩০ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন মানুষ। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com