রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা সফল করতে মধ্যস্থতার প্রস্তাব সৌদি যুবরাজ সলমনের

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৫.১৩ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

যুদ্ধ থামাতে রাশিয়া-ইউক্রেন আলোচনায় মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব দিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। বৃহস্পতিবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনার সময় তিনি ওই প্রস্তাব দেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবর।
তেল সরবরাহকারী রাষ্ট্রগোষ্ঠী ‘ওপেক’-এর অন্যতম সদস্য সৌদি আরব। রাশিয়া ওই গোষ্ঠীর পর্যবেক্ষক সদস্য। দু’দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগও দীর্ঘ দিনের। সলমন ফোনে পুতিনকে জানিয়েছেন, মস্কোর স্বার্থ অক্ষুন্ন রেখেই সমস্যার রাজনৈতিক সমাধানের পথ খোঁজার প্রয়াসে সামিল হতে চান তিনি।

ঘটনাচক্রে, বৃহস্পতিবার রাতে যুদ্ধ থামানোর উদ্দেশ্যে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার বসতে চেয়েছেন ইউক্রনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। বেলারুশ সীমান্তে দ্বিপাক্ষিক প্রতিনিধি স্তরের দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পর তিনি বলেন, ‘ যুদ্ধ বন্ধ করার এক মাত্র পথ, আমার সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখোমুখি আলোচনা। তবে জেলেনস্কির ওই প্রস্তাবের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া ।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে গত সপ্তাহেই সেঞ্চুরি হাঁকিয়েছিল অশোধিত তেল। এক সপ্তাহের মধ্যেই তা ১১৩ ডলারে পৌঁছে যায়। বৃহস্পতিবার যুদ্ধের নবম দিনে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে রাশিয়ার পাশাপাশি সৌদি-সহ পশ্চিম এশিয়া এবং আফ্রিকার দেশগুলির অর্থনীতিও ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সলমন তেল রফতানিকারক রাষ্ট্রগোষ্ঠীর স্বার্থে অবিলম্বে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন পুতিনের কাছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com