বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রুশ গোলা, ১৬ বছরের ছেলের রক্তাক্ত লাশ জড়িয়ে বাবার কান্না

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৪.৫৩ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

ইলিয়ার মাথার কাছে রাখা চেয়ারটা টেনে নিয়ে ছেলের মাথায় একটা স্নেহের চুম্বন করলেন। প্রাণবন্ত ছেলেটা কয়েক ঘণ্টা আগেও ফুটবল নিয়ে খেলছিল। এখন একেবারেই সব চুপ। ওটি-র নিস্তব্ধতারও যেন শেরিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনও ভাষা ছিল না।

রক্তমাখা একখানা চাদর। হাসপাতালের বারান্দায় সেই চাদরেই ঢাকা স্ট্রেচারের উপর বছর ষোলোর এক কিশোরের দেহ। আর তার ঠিক মাথার সামনে বসে অঝোরে কেঁদে চলছেনইলিয়ার বাবা শেরি।

রুশবাহিনীর বোমাবর্ষণে জখম হয়ে মৃত্যু হয়েছে কিশোরের। ঘটনাস্থল অ্যাজভ সাগরলাগোয়া বন্দরশহর মারিউপল। মাথার উপর দিয়ে গর্জন করে উড়ে যাচ্ছিল রুশ বিমানসেনার বিমান। চারপাশে তখন গোলাগুলির আওয়াজ, আর মাঝে মধ্যেই কানফাটনো বিস্ফোরণ, সঙ্গে বিশাল আগুনের গোলা আকাশে উঠে মিশে যাচ্ছিল।

বুধবার। মাঠে তখন বন্ধুদের সঙ্গে ফুটবল খেলায় ব্যস্ত ইলিয়া। যে কানফাটানো বিস্ফোরণের আওয়াজ আশপাশে শুনছিল তারা, এ বার তেমনই একটা গোলা এসে পড়ল মাঠে। অভিঘাত এতটাই ছিল যে সকলে ছিটকে পড়েছিল এ ধার ও ধার। ধোঁয়া আর ধুলোয় চারপাশ ভরে গিয়েছিল। একটু পরিষ্কার হতেই দেখা গেল রক্তে ভেসে যাচ্ছে মাঠ। কেউ অচৈতন্য অবস্থায় পড়ে। ইলিয়ার সারা শরীর তখন রক্তে ভিজে গিয়েছিল। খরবটা পেয়েই ছুটে গিয়েছিলেন ইলিয়ার বাবা শেরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com