মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সড়ক দুর্ঘটনায় আহত ভারতের চলচ্চিত্র অভিনেত্রী শাবানা আজমি এখন বিপন্মুক্ত

  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ৫.২৮ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত ভারতের খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী শাবানা আজমি এখন বিপন্মুক্ত বলে তাঁর স্বামী জাভেদ আখতার আজ জানিয়েছেন।

শনিবার বিকেলে লোনাভালার পথে বম্বে-পুণা এক্সপ্রেসওয়েতে শাবানার গাড়ি একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মুম্বাইয়ে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়।

ডাক্তাররা জানিয়েছিলেন, তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে, ডান চোখের নীচে একটি হাড় ভেঙেছে, আর শিরদাঁড়ায় চোট লেগেছে, তবে অবস্থা স্থিতিশীল। রবিবার বিকেলে শাবানার স্বামী জাভেদ আখতার জানান, শাবানা আইসিইউতেই আছেন, তবে বিপদ কেটেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এক মাসের বেশি লেগে যাবে। জাভেদ আখতার পিছনে আর একটি গাড়িতে ছিলেন, তাই তাঁর কিছু হয়নি। কিন্তু শাবানার সঙ্গী অজ্ঞাতপরিচয় এক মহিলা গুরুতর আহত হন। গাড়ির চালক অল্প জখম হয়েছেন। তীব্র গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com