বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনে রুশ আক্রমণের জন্য বাইডেনের পররাষ্ট্র নীতিকে দুষলেন আইওয়ার গভর্নর কিম রেনল্ডস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১২.৪৪ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্র নীতির প্রতি তার দৃষ্টিভঙ্গিকে দায়ী করেছেন দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলীয় আইওয়া রাজ্যের রিপাবলিকান গভর্নর কিম রেনল্ডস।

ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট বাইডেনের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ সম্পর্কে রিপাবলিকানদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায়, বাইডেন প্রশাসনের বিদেশি নীতির ব্যর্থতার একটি তালিকা উপস্থাপন করেন গভর্নর রেনল্ডস। এর মধ্যে গত বছরের আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটিও ছিল। তার মতে, এটি শুধুমাত্র “আমেরিকানদের জীবন নষ্ট” করাই নয়, বরং এই সিদ্ধান্ত “আমাদের মিত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল এবং এতে আমাদের শত্রুরাও সাহস পেয়েছে।

রেনল্ডস বিশ্বাস করেন, বাইডেন অভ্যন্তরীণ তেল উৎপাদন বাদ দিয়ে রুশ পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাশিয়ার জন্য ইউক্রেন আক্রমণের পথ প্রশস্ত করেছেন। তিনি বলেন, বাইডেন এবং কংগ্রেশনাল ডেমোক্রেটরা “সামরিক প্রস্তুতির পরিবর্তে রাজনৈতিক যথার্থতার দিকে মনোনিবেশ করতে” বেশি ব্যস্ত ছিলেন।

“বিশ্ব মঞ্চে দুর্বলতা দেখালে তার মূল্য দিতে হয়”, রেনল্ডস বলেন। “এবং পররাষ্ট্র নীতির প্রতি প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি ধারাবাহিকভাবে খুব কম ও বিলম্বিত।”

যুক্তরাষ্ট্রের অর্থনীতির দিকে দৃষ্টি আকর্ষণ করে, প্রথম মেয়াদের এই গভর্নর বলেন, বাইডেন এবং কংগ্রেশনাল ডেমোক্রেটরা গত বছর ব্যয় করেছে “আমেরিকানদের সমস্যাগুলোকে উপেক্ষা করে বা সেগুলোকে আরও খারাপ করে”, যেমন মূল্যস্ফীতি। রেনল্ডস বলেন, বাইডেন প্রশাসনকে সতর্ক করা হয়েছিল যে, “ট্রিলিয়ন ডলার ব্যয় করলে মূল্যস্ফীতি বাড়বে এবং বলা হয়েছিল প্রাকৃতিক জ্বালানিবান্ধব নীতি গ্রহণ না করলে গ্যাসের দামও বৃদ্ধি পাবে।

তিনি কোভিড মহামারি মোকাবিলায় তার এবং অন্য রিপাবলিকান গভর্নরদের নেওয়া কার্যপদ্ধতি নিয়ে গর্ব করেন। এর মধ্যে রয়েছে করোনাভাইরাস বিধিনিষেধগুলোর বিরোধিতা; যেমন ভ্যাকসিন নেওয়া এবং বাধ্যতামূলক মাস্ক পরিধান, বিশেষত পাবলিক স্কুলগুলোতে।

রেনল্ডস বলেন, “আমেরিকানরা রাজনৈতিক শ্রেণি কর্তৃক রূপান্তরিত একটি দেশের শাসন ব্যবস্থা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, যেখানে একটি অভিজাত শ্রেণি তাদেরকে বলে দেবে, তারা কী বলবে এবং কী বলতে পারবে না, তারা কী করবে এবং কী বিশ্বাস করবে না”। “প্রত্যেককে তার জাতি অনুসারে শ্রেণিবদ্ধ করে তারপর বর্ণবাদ মুছে ফেলার যে ভণিতা লোকেরা করে তা দেখে দেখে আমেরিকানরা ক্লান্ত।

৬২ বছর বয়সী রেনল্ডস একটি গ্রামীণ কাউন্টির নির্বাচিত কোষাধ্যক্ষ হিসেবে তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন। ২০০৮ সালে আইওয়া রাজ্যের সেনেটে নির্বাচিত হওয়ার আগে এই অফিসে চার মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। দুই বছর পরে তিনি লেফটেন্যান্ট গভর্নর পদে উন্নীত হন। গভর্নর টেরি ব্রানস্ট্যাডের সঙ্গে লড়ে ২০১৭ সালে তার স্থলাভিষিক্ত হন। তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে চীনের রাষ্ট্রদূত হিসেবে নির্বাচনও করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com