বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগামীকাল রাশিয়া ও ইউক্রেনের মধ্য দ্বিতীয়বারের মতো বৈঠক হওয়ার কথা

  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১১.১৪ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

রাশিয়া ও ইউক্রেনের মধ্য আগামীকাল বুধবার দ্বিতীয়বারের মতো বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার ইউক্রেনের গণমাধ্যম জারকালো নেদেলির বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়।

ইউক্রেনের আরেকটি গণমাধ্যম গ্লাভকম দেশটির প্রতিনিধিদলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায়, প্রথম বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে কথা বলে সূত্রগুলো।

খবরে বলা হয়, রাশিয়ার দাবি, ইউক্রেন অন্যায়ভাবে কোনো জোটে যোগ দেবে না, এমন অঙ্গীকারপত্র পার্লামেন্টারি স্তরে উপস্থাপন করবে এবং এ নিয়ে গণভোটের আয়োজন করবে।

এ ছাড়া রাশিয়ার দিক থেকে আরও দাবি করা হয়, ইউক্রেন প্রশাসনিক সীমান্তে দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেবে এবং ক্রিমিয়ার ওপর থেকে নিজেদের দাবি ছেড়ে দেবে।

অন্যদিকে গ্লাভকমের তথ্যমতে, Newইউক্রেন যুদ্ধবিরতির পাশাপাশি তাদের দেশ থেকে রাশিয়ার বাহিনীর প্রত্যাহার দাবি করে।গতকাল সোমবার বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। আর রাশিয়ার দলে নেতৃত্ব দেন প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমিন মেদেনস্কি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com