বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানের সঙ্গে সকল বাণিজ্যিক লেনদেনের অনুমতি দিল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ২.১৫ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আফগানিস্তানের সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমস্ত বাণিজ্যিক লেনদেনের অনুমোদন দিয়ে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) একটি নতুন সাধারণ লাইসেন্স জারি করেছে। সম্প্রতি তালিবান ও হাক্কানি গোষ্ঠির বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ছাড়ের অংশ হিসেবে এই ঘোষণা এসেছে।

ট্রেজারি বিভাগের নতুন এই লাইসেন্সটি সাম্প্রতিক মাসগুলোতে এই বিভাগ থেকে জারিকৃত সপ্তম লাইসেন্স। এতে, “আফগানিস্তান এবং এর সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে, যেগুলো যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ করা হয়েছিল, সমস্ত লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে”, ট্রেজারি বিভাগ বলেছে।

যাহোক, এটি এখনো তালিবান, হাক্কানি গোষ্ঠী, সংশ্লিষ্ট সংস্থা এবং ট্রেজারি বিভাগ দ্বারা নিষিদ্ধ ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।

ট্রেজারি বিভাগ ও আফগানিস্তানে ব্যবসায় জড়িত বেসরকারি খাতের নির্বাহীদের মধ্যে আলোচনার পরে এই পদক্ষেপটি এসেছে। এটি সাম্প্রতিক মাসগুলোতে বেসরকারি সংস্থাগুলোকে দেওয়া একাধিক নিষেধাজ্ঞা ছাড়ের মতোই আরেকটি পদক্ষেপ।

“এই ভয়াবহ সংকটের আলোকে আমাদের এই পদক্ষেপে আমরা স্বীকার করেছি, তালিবান, হাক্কানি এবং অন্য বিপজ্জনক ব্যক্তিদের আর্থিক সংস্থান বন্ধ করার পাশাপাশি, ওই নিষেধাজ্ঞাগুলোর ফলে বাণিজ্যিক ও আর্থিক কার্যকলাপকে বাধাগ্রস্ত করে এমন উদ্বেগের সমাধান করা অপরিহার্য”, ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদিয়েমো এক বিবৃতিতে বলেন।

১৯৯০-এর দশকে তালিবানের প্রথমবার ক্ষমতায় আসার সময় থেকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা চালু রয়েছে। তালিবান ও হাক্কানি উভয় গোষ্ঠীকে ট্রেজারি বিভাগ বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com