বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ার উপর “ব্যাপক” নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ

  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ১.৫৩ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা, তাদের ভাষ্যমতে, “বিশাল” নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। ব্রাসেলসে অনুষ্ঠিত এক জরুরি সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনটি বৃহস্পতিবার গড়িয়ে শুক্রবার প্রথম প্রহর পর্যন্ত চলে। রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে, এমন খবর পাওয়ার সময়ে এই পদক্ষেপের ঘোষণাটি আসে।

এক সপ্তাহের মধ্যে এটি রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ। এছাড়াও যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তিরাও দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইইউ নেতারা জানান যে, তারা রাশিয়াকে পাঁচটি ক্ষেত্রে আঘাত করবে। আর্থিক, জ্বালানী ও পরিবহন খাত ছাড়াও রফতানী নিয়ন্ত্রণ ও ভিসা নীতির মাধ্যমে সেটি করা হবে।

ইইউ এর নির্বাহী বিভাগ, ইউরোপীয়ান কমিশন এর প্রেসিডেন্ট, আরসালা ভন ডের লেয়েন বলেন যে, রাশিয়ার অর্থনীতি ও দেশটির রাজনৈতিক অভিজাতদের উপর এর সর্বোচ্চ প্রভাবটি পড়বে।

তিনি বলেন, “এইবারের নিষেধাজ্ঞার মধ্যে আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে, যার ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুঁজি বাজারগুলোতে রাশিয়ার প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে।” তিনি আরও বলেন, “এখন আমরা রাশিয়ার ৭০% ব্যাংকিং বাজারকে আমাদের লক্ষ্যবস্তু করেছি, কিন্তু একই সাথে প্রতিরক্ষা খাত সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানীগুলোকেও লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন যে, নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অনেক ব্যাংকের লেনদেন স্থগিত হয়ে যাবে, বিমান ও বিমানের খুচরা যন্ত্রাংশ বিক্রি নিষিদ্ধ হয়ে যাবে এবং রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তির লভ্যতা সীমিত হয়ে যাবে। এছাড়াও অন্যান্য প্রভাবতো রয়েছেই।

সর্বসাম্প্রতিক এই পদক্ষেপগুলো এমন সময়ে আসল যখন কিনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ সবচেয়ে বড় নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে। ইউরোপ ইতোমধ্যেই এর প্রভাব দেখতে শুরু করেছে। ইউক্রেনের সংঘাত এড়াতে সেখান থেকে পলায়নরত মানুষজন ইতোমধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ডে প্রবেশ করতে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com