বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রুশ আক্রমণ ‘অপরিবর্তনীয় নয়’: জাতিসংঘ প্রধান

  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ১.৪৪ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেনে তার আগ্রাসন বন্ধ করতে এবং তার সৈন্য প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন। তিনি বলেন, এক দেশের অন্য দেশের বিরুদ্ধে বলপ্রয়োগ জাতিসংঘের মূলনীতিকে লঙ্ঘন করে।আর জাতিসংঘ সনদে সকল রাষ্ট্র সম্মত হয়েছে।

শুধুমাত্র পূর্ব ইউক্রেনে নয়, রাজধানী কিয়েভ এবং খারকিভ, ক্রামতোর্স্ক, ওডেসা এবং মারিউপোল সহ অন্যান্য শহরে বৃহস্পতি ও শুক্রবার রাশিয়ার সামরিক হামলার খবর পাওয়া গেছে। রাশিয়ান বাহিনী চেরনোবিল পারমাণবিক কেন্দ্র দখল করেছে। ১৯৮৬ সালে এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের স্থান ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইট করেছেন যে রুশ পদক্ষেপের অর্থ “পুরো ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা” করা।

গুতেরেস ঘোষণা করেছেন যে ইউক্রেন এবং এর আশেপাশে ক্রমবর্ধমান মানবিক চাহিদা পূরণে সহায়তা করার জন্য জাতিসংঘ তার জরুরি তহবিল থেকে ২কোটি ডলার অবমুক্ত করছে।

ইউক্রেনে জাতিসংঘের প্রায় ১৫০০ কর্মী রয়েছেন এবং তারা সেখানে “থাকছেন এবং বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।” নিরাপত্তার জন্য কিছু কর্মীকে স্থানান্তরিত করা হয়েছে, এবং প্রয়োজনীয় কর্মীদের একটি মূলদল লাইন অফ কন্টাক্টের আশেপাশের অঞ্চলে কাজ করছে।

বৃহস্পতিবারের আক্রমণের আগে জাতিসংঘ লাইন অফ কন্টাক্টের উভয় পাশে ১৮ লাখ আর্ত-পীড়িত মানুষকে সহায়তা করেছে। সেই সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, কূটনীতিকরা বলেছেন যে, নিরাপত্তা পরিষদের সদস্যরা একটি প্রস্তাবের খসড়া তৈরি করছে। এ প্রস্তাবে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়াকে নিন্দা জানানো হবে এবং এই প্রস্তাব দেশটির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতাকে পুনরায় নিশ্চিত করবে। শুক্রবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি হবে বলে আশা করা যাচ্ছে।

এছাড়া প্রস্তাবটিতে রাশিয়াকে অবিলম্বে, সম্পূর্ণরূপে এবং নিঃশর্তভাবে ইউক্রেন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানানো হবে।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, প্রস্তাবটিতে রাশিয়ার ভেটো দেয়ার সম্ভাবনাই বেশি, তবে অন্যান্য কাউন্সিল সদস্যদের শক্ত সমর্থন মস্কোর বিচ্ছিন্নতাকেই তুলে ধরবে ।

কূটনীতিকরা তখন দ্রুত সাধারণ পরিষদের অধিবেশনে বসবেন বলে আশা করা হচ্ছে, যেখানে ভেটোর হুমকি ছাড়াই এবং শক্তিশালী নৈতিক সমর্থনের সাথে এটি গৃহীত হতে পারে ।তবে এ প্রস্তাব আইনত বাধ্যতামূলক হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com