রাশিয়ান সেনাদের অগ্রসর ঠেকাতে ইউক্রেনের সেনাবাহিনী রাজধানী কিয়েভের অদূরে একটি সেতু ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তাদের পক্ষ থেকে জানানো হয়, কিয়েভের ৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত তেতেরিভ নদীর ওপর নির্মিত সেতুটি ধ্বংস করে দেয়া হয়েছে। এর ফলে আপাতত অগ্রসর হওয়া থেকে বিরত আছে রাশিয়ান সেনাবাহিনী।
এই মুহূর্তে রাশিয়ান বাহিনী কিয়েভের দ্বারপ্রান্তে অবস্থান করছে বলে জানিয়েছে ইউক্রেন। পুরো কিয়েভ ঘিরে ফেলে জেলেনস্কি সরকারের পতন ঘটানোর পরিকল্পনা তাদের।
এদিকে, খারসন অঞ্চলে দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই চলছে বলে জানা গেছে।