শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

স্কুলব্যাগ কাঁধে ব্যাগে গাঁজা : গ্রেফতার এক

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৫.৩৮ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

ছাত্র না হয়েও কাঁধে করে স্কুল ব্যাগ নিয়ে পার হতে চেয়েছিল পুলিশের তল্লাশি চৌকি। কিন্তু তার শারীরিক ভাষা ছাত্রের মত না হওয়ায় ধরা পড়ে গেল ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর কাছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ০৭:২০ টায় আব্দুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ডিএমপির উত্তরা পূর্ব থানার আকস্মিক চেকপোস্ট পার হচ্ছিলেন স্কুলব্যাগ কাঁধে এক যুবক। তখন পুলিশ তাকে থামার ইশারা করে। থামার সংকেত বুঝতে পেরে ভোঁ দৌড় দেয় ওই যুবক।

পুলিশও পিছু ছুটে গ্রেফতার করে মোঃ রুবেল হোসেন নামের ওই যুবককে। আর তার নিকট থাকা কপি রঙের একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার করে এক কেজি গাঁজা।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, উত্তরা পূর্ব থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com