বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানে ৮জন পোলিও কর্মী নিহত: জাতিসংঘ

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৯.২৩ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

জাতিসংঘ বৃহস্পতিবার বলেছে ,পোলিও টিকাদান দলের অন্তত আট সদস্য আফগানিস্তানে “তাদের জীবন রক্ষাকারী কর্মতৎপরতার সময়” নিহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ ডেপুটি প্রতিনিধি রমিজ আলাকবারভ আফগানিস্তানের তাখার ও কুন্দুজ প্রদেশে ঘটনার বিবরণ প্রকাশ করে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন যে এই সহিংসতা তাখার এবং কুন্দুজে ঘরে ঘরে পোলিও টিকাদান অভিযান স্থগিত করতে আফগান কর্তৃপক্ষ অর্থাত্ তালিবানকে প্ররোচিত করেছে। তাৎক্ষণিকভাবে এ সহিংসতার দায় কেউ নেয়নি।

আফগান স্বাস্থ্যকর্মীরা এর আগেও বছরের পর বছর যুদ্ধ এবং ক্রমাগত খরায় বিধ্বস্ত দেশটিতে আক্রমণের শিকার হয়েছে । ২০২১ সালে জাতীয় পোলিও টিকাদান অভিযানের সময় ৯ জন পোলিও কর্মী নিহত হয়েছিলেন।

আফগানিস্তান এবং পাকিস্তান হচ্ছে দু’টি দেশ যেখানে ওয়াইল্ড পোলিও ভাইরাস শিশুদের পঙ্গু করে চলেছে। তবে সম্প্রতি সীমান্তের উভয় পাশে নতুন আক্রান্তের হার উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে।

পাকিস্তানে শেষ ওয়াইল্ড পোলিও ভাইরাস সংক্রমণ ২০২১ সালের জানুয়ারিতে শনাক্ত হয়েছিল। আফগানিস্তানে ২০২২ সালে আক্রান্ত হবার একটি খবর জানানো হয়েছিল। গত বছর সেখানে চারটি কেস শনাক্ত হয়েছিল। উভয় দেশে সংক্রমণ হারের নাটকীয় হ্রাস এই অঞ্চলটিকে পঙ্গু করে দেয়া রোগটি থেকে মুক্তির আশা জাগিয়েছে।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের তালিবান দখলদারিত্ব এবং বৈরিতা বন্ধের ফলে টিকাদানের হার বেড়েছে এবং বিগত তিন বছরে প্রথমবারের মতো নভেম্বর ও ডিসেম্বর মাসে স্বাস্থ্যকর্মীরা অতিরিক্ত ২৬ লাখ শিশুকে টিকা দিতে সক্ষম হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com