বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনে বাংলাদেশিরা ভালো আছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১১.২০ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা বিপাকে রয়েছেন বলে খবর বেরিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে তারা ভালো আছেন এবং আগ্রহীদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

এখন পর্যন্ত পাওয়া খবরের বরাত দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে প্রায় ৫০০ বাংলাদেশি অবস্থান করছেন। তাদের মধ্যে ২৫০ জনকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করা হচ্ছে। তাদের সঙ্গে পোল্যান্ডে থাকা ঢাকার মিশন যোগাযোগ রাখছে।

এসব বাংলাদেশির প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত নিজস্ব ব্যবস্থায় আসতে হবে। তাদের থাকার জন্য পোল্যান্ডে বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা রাখা হচ্ছে। সেখানে বিশেষ বিমান পাঠিয়ে তাদের আনার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

প্রত্যাবাসনের ক্ষেত্রে পোল্যান্ডের ভিসা পাওয়া নিয়ে শাহরিয়ার আলম বলেন, তাদের অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করতে দেশটির সঙ্গে কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে সহায়তার জন্য ইতালি ও জার্মানিতে থাকা কূটনীতিকদের পোল্যান্ডে পাঠানো হয়েছে।

ইউক্রেন সংকটের প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে কি না- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে মন্তব্য করার মতো সময় এখনো হয়নি। তবে বিশ্বব্যাপী জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়বে, যার প্রভাব বাংলাদেশসহ সকল দেশে পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com