বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাগরিকদের যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৯.০৩ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

রুশ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় প্রস্তুত নাগরিকদের যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যারা যারা অস্ত্র চাইবে তাদেরকে তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার। বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশ একই মহাদেশের অন্য দেশে এত বড় আক্রমণ চালায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জেলেনস্কি রাশিয়ানদের প্রতিও সামনে এগিয়ে আসতে এবং যুদ্ধের বিরোধিতা করতে আহ্বান জানিয়েছেন। এদিকে রাশিয়া অভিযান শুরুর পর রাজধানী কিয়েভে বৃহস্পতিবার সকাল ছিল একেবারেই অন্যরকম। অস্বাভাবিক শান্ত হয়ে আছে চারপাশ, রাস্তায় অন্য দিনের তুলনায় সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মত।একজন পর্যটক বিবিসিকে বলেছেন, ভোরে বিমান হামলার পর তার হোস্টেল তাকে বের করে দিয়েছে এবং শহরজুড়ে সতর্ক ঘণ্টা বাজিয়ে চলেছে সরকার।রাস্তায় স্যুটকেস হাতে দাঁড়িয়ে থাকা ওই পর্যটক একা নন, আরো অনেকেই বিবিসিকে বলেছেন, কী করতে হবে বুঝে উঠতে পারছেন না তারা। অনেকে আবার কথা বলে সময় নষ্ট করছেন না, দ্রুত পায়ে হেঁটে চলে যাচ্ছেন।কয়েকজন জানিয়েছেন, তারা মোবাইল ফোনের নেটওয়ার্ক পাচ্ছেন না। সুপারমার্কেট এবং এটিএম বুথের সামনে মানুষজনের দীর্ঘ সারি দেখা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার মস্কোর স্থানীয় সময় ৫টা ৫৫ মিনিটে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com