রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইউক্রেনে হামলা শুরু করেছে রুশ সামরিক বাহিনী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৭.০৬ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০ নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ। খবর ফক্স নিউজ ও এএফপির।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে হামলা শুরু করেছে রুশ সামরিক বাহিনী। রাজধানী কিয়েভসহ দেশটির একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে। পাল্টা আঘাত হানার দাবি করেছে ইউক্রেনও। রাশিয়ার ছয়টি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।সাংবাদিকদের ওলেকসি আরেস্টোভিচ বলেন, ‘আমি জানতে পেরেছি ৪০ জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছেন। প্রায় ১০ জন বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টিও অবগত আছি। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দেশটির শাচিসতিয়া শহরে হামলা করে। হামলা প্রতিহত করার সময় প্রায় ৫০ জন ‘দখলদার রুশ’ নিহত হয়েছেন। শাচিসতিয়া এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান।বৃহস্পতিবার পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টা পর রুশ পদাতিক বাহিনী বিভিন্ন দিক থেকে সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকছে বলে দাবি করেছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী। ট্যাংকসহ ভারী সামরিক যান নিয়ে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি সীমান্ত দিয়ে ইউক্রেনে ঢুকে রাশিয়ার সেনারা হামলা করছেন বলেও দাবি করা হচ্ছে। প্রাণভয়ে কিয়েভের বাসিন্দারা হন্যে হয়ে আশ্রয় খুঁজছেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com