বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৪৫ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।
একইসঙ্গে তিনি ইউক্রেনীয় সেনাদের অস্ত্র সমর্পনের আহ্বান জানিয়েছেন।
সকল প্রকার অনুরোধ ও আহ্বান উপেক্ষা করে পুতিন বৃহস্পতিবার টেলিভিশনে আকস্মিক এই ঘোষণা দেন।
মস্কোর স্থানীয় সময় ভোর ছটার কিছু আগে পুতিন বলেন, আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।
যে কেউ এতে হস্তক্ষেপ করলে তার কড়া জবাব দেয়া হবে।
একইসঙ্গে তিনি ইউক্রেনের সৈন্যদের প্রতি অস্ত্র সমর্পন করারও আহ্বান জানান।
এর আগে ক্রেমলিন থেকে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নেতারা কিয়েভের বিরুদ্ধে মস্কোর প্রতি সামরিক সহায়তার আহবান জানিয়েছেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি রাশিয়ানদের প্রতি এক আবেগঘন আবেদনে ইউরোপে বড় যুদ্ধ সমর্থন না করার আহবান জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু নীরবতা ছাড়া কোন জবাব পাননি।
তিনি আরো বলেন, এ মুহূর্তে ইউক্রেন সীমান্তে মস্কোর দু’লাখ সৈন্য রয়েছে।
অন্যদিকে পুতিনের ঘোষাণার আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দোনেৎস্ক ও লুহানস্ক এই দুই অঞ্চলের দুই নেতার মস্কোর উদ্দেশ্যে লেখা পৃথক দুটি চিঠি প্রকাশ করা হয়।
উভয় নেতাই চিঠিতে ইউক্রেনের আগ্রাসন মোকাবেলায় তাদের সহায়তার আহ্বান জানিয়েছেন।
এর আগে পুতিন ইউক্রেনের এ দুটি অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্রের স্বীকৃতি দেন।
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিইউয়র্ক স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে ইউক্রেন সংকট বিষয়ে এক জরুরি বৈঠকে বসে।
গত তিনদিনের মধ্যে নিরাপত্তা পরিষদের এটি দ্বিতীয় জরুরি বৈঠক। বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনে সেনা আগ্রাসন বন্ধ করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন, আপনার সৈন্যদের থামান। শান্তির সুযোগ দিন। ইতোমধ্যে অনেক লোক মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com