শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নওগাঁয় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ১৬ লক্ষ টাকা অর্থদন্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৩৫ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ  নওগাঁর সদর উপজেলার ৪টি ও বদলগাছী উপজেলার ২ টি অবৈধ ইটভাটাগুলি লাইসেন্সবিহীন, পরিবেশ দূষণ এবং  অবৈধভাবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ১৬ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।
নওগাঁর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মকবুল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠু ও সিনিয়র সহকারী সচিব পরিবেশ অধিদপ্তর ঢাকা এর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নওগাঁ সদর উপজেলা ও বদলগাছী উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এ অর্থদন্ড আদায় করা হয়।
অর্থদন্ড প্রদানকারী ইটভাটা হলো নওগাঁ সদর উপজেলায় ৪টি SNP ব্রিকস, প্রোঃ মোঃ ওয়াজেদ আলীরকে ৩ লক্ষ টাকা, ABC  ব্রিকস, প্রোঃ মোঃ আবুল কালাম আজাদকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, NP ব্রিকস, প্রোঃ মোঃ শহিদুল ইসলামকে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং মিতালী ব্রিকস, প্রোঃ মোঃ আব্দুস সোবাহানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা।
এছাড়া জেলার বদলগাছী উপজেলায় ২টি মুন ব্রিকস,  প্রোঃ মোঃ বাচ্চু মিয়াকে ৩ লক্ষ টাকা ও দীপ্তি ব্রিকস, প্রোঃ আঃ সালামকে ৩ লক্ষ টাকাসহ সর্বমোট সাড়ে ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com