বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোবরা গোল্ড’ সামরিক মহড়ার জন্য প্রস্তুত থাই, আমেরিকান সৈন্যরা

  • আপডেট সময় সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ১২.১৫ এএম
  • ৫৮৯ বার পড়া হয়েছে

ব্যাংকক — যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডের মধ্যে বার্ষিক যৌথ সামরিক মহড়া রবিবার শুরু হচ্ছে। করোনা ভাইরাস মহামারী চলাকালীন এ বছর মহড়াটি কিছুটা ছোট আকারে অনুষ্ঠিত হবে। বিশেষ করে কিছু ঐতিহ্যগত যুদ্ধ কৌশল এবং মানবিক প্রশিক্ষণ সংক্রান্ত অনুশীলনের অনেক কিছুই এবার দুই সপ্তাহের এই কর্মসূচীতে থাকছে না।

১৯৮২ সাল থেকে চালু হয় “কোবরা গোল্ড”, বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী বহুজাতিক সামরিক মহড়া এবং চীনের সাথে ক্রমবর্ধমান প্রতিযোগিতার সময়ে এশিয়ায় জোট বাঁধার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের জন্য একটি মূল প্ল্যাটফর্ম হিসাবে এই মহড়া কাজ করে৷

ভারত, ইন্দোনেশিয়া ছাড়াও, আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর সাথে চীনও এই মহড়ায় অংশ নেবে।

মাঠের কুচকাওয়াজ এবং মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক মহড়ায় প্রায় ১,২০০ আমেরিকান এবং ২,০০০ থাই সৈন্য যোগ দেবে, যা ৫ মার্চ পর্যন্ত চলবে। তবে লাইভ ফায়ার ড্রিল বা সরাসরি অগ্নি মহড়া, উভচর অবতরণ এবং উচ্ছেদ অভিযানের মতো কার্যকলাপগুলি এই বছরের কার্যক্রমে থাকছে না।

২০১৯ সালে, প্রায় ৪,৫০০ আমেরিকান সৈন্য কোবরা গোল্ডে অংশ নিয়েছিল। এরপর ২০২০ সালে ১০৬ জন, এবং গত বছর যোগ দিয়েছিল ৬০০ জন আমেরিকান সেনা।

থাই প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কংচিপ তন্ত্রভানিচ জানিয়েছেন, স্বল্প পরিসরে হলেও, থাইল্যান্ড এই মহড়াকে সামরিক সহযোগিতা বাড়ানোর জন্য একটি অপরিহার্য প্রক্রিয়া বলে মনে করে।

বিগত সময়ে কোবরা গোল্ড পর্যবেক্ষক হিসেবে থাকা মিয়ানমার, পরপর দ্বিতীয় বছরের জন্য মহড়ায় অংশ নিচ্ছে না। কংচিপ বলছেন, গত বছর সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সেখানকার সংকটের সঙ্গে মিয়ানমারের অংশ গ্রহণ না করার কোনই সম্পর্ক নেই ।

যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনাবাহিনীর নিন্দা করেছে, যাদের সাথে থাইল্যান্ডের সেনাবাহিনীর ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com