মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মিউজিক ভিডিও ‘আদর’-এ সাড়া পাচ্ছেন তানজিন বৃষ্টি

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ১২.২৭ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ আধুনিক গানের কণ্ঠশিল্পী তানজিন বৃষ্টি। জান্নাত আরা ফেরদৌস মিলার গীতে ‘আদর’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। মৌলিক মেলোডি ধাঁচের গানটি মিউজিক ভিডিও ফর্মেটে ভালোবাসার দিবসের প্রথম প্রহরে মুক্তি পেয়েছে। এতে বৃষ্টির সঙ্গে ডুয়েট গেয়েছেন জনপ্রিয় মেলোডি কণ্ঠশিল্পী শাওন গানওয়ালা।

রবিন ইসলামের সুর ও সংগীতায়োজনে গানটিতে মডেল হিসেবে দেখা গেছে জান্নাত আক্তার ও মোহাম্মদ বিন শাদাবকে। ৪ মিনিট ১১ সেকেন্ডের মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে তানজিন বৃষ্টি ইউটিউব চ্যানেলে।
চমৎকার ইন্টারিয়র আয়োজনে চিত্রায়িত মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সঙ্গীত পরিচালক রবিন ইসলাম নিজে। ভিডিওটি প্রকাশের পর দর্শক-শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে।
এ ব্যাপারে তানজিন বলেন, আমি চেয়েছি গানটি আগে মুক্তি দেই তারপর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে। সেই ভাবনা থেকে আগে মুক্তি দিয়ে দর্শক-শ্রোতাদের সঙ্গে আমার মনের ভাব প্রকাশ করছি।
আমার ভিউয়ারদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি, তারা রবিন ইসলামের সঙ্গীতায়োজেন শাওন গানওয়ালা ভাই আর আমাকে সাধুবাদ জানিয়েছেন। সত্যি বলতে তাদের এই কমপ্লিমেন্ট চলার পথে আমার জন্য অনেক বড় আর্শীবাদ।- যোগ করেন বৃষ্টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com