বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া

  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ১০.০৬ এএম
  • ৫০৮ বার পড়া হয়েছে

মঙ্গলবার রাশিয়া জানিয়েছে যে, ইউক্রেন সীমান্তে তাদের মোতায়েন করা কিছু সেনা সামরিক মহড়া শেষে তাদের ঘাঁটিতে ফিরে যাবে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের যে আশঙ্কা তা ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টার তোড়জোরের মধ্যেই এ ঘোষণা এলো। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে রাশিয়া্র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার উদ্দেশ্যে মঙ্গলবার মস্কো গিয়েছেন। জার্মানি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ নিষ্পত্তির আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়েছে যে ,  যে কোন মূহুর্তেই পরিস্থিতির অবনতি ঘটতে পারে ।

গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়ার অস্থিতিশীল আচরণের মুখে ইউক্রেনের অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং জনগণের জন্য সমৃদ্ধি নিশ্চিত করতে ইউক্রেনের জন্য সর্বোচ্চ ১০০ কোটি ডলারের একটি উন্মুক্ত ঋণ প্রদানের কথা ঘোষণা করেন ।

সোমবার মস্কোতে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ পুতিনকে বলেছেন যে, যুক্তরাষ্ট্র এবং নেটো ইউক্রেনে অস্ত্রের চালান বন্ধ করতে বা পূর্ব ইউরোপ থেকে তাদের বাহিনী প্রত্যাহার করতে অস্বীকার করেছে । তবে তারা ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং রাশিয়ার কাছাকাছি অবস্থিত নেটোর সদস্য দেশগুলোতে সামরিক মহড়া নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে।

পশ্চিমা নেতাদের সাথে কূটনৈতিক সম্পৃক্ততা চালিয়ে যাওয়া অর্থবহ কিনা-পুতিনের এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেছেন, আলোচনা “ এখনও শেষ হতে অনেক বাকি ” ।ল্যাভরভ আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব দেন।

রাশিয়া তার মিত্র বেলারুশ থেকে উত্তরে, রাশিয়ার ভূখণ্ড থেকে পূর্বে এবং দক্ষিণে ক্রাইমিয়ার উপদ্বীপের পাশাপাশি কৃষ্ণ সাগরে টহলরত যুদ্ধজাহাজ মোতায়েনসহ বিপুল অস্ত্রশস্ত্র এবং ১ লাখ ৩০ হাজার সেনা নিয়ে ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে রেখেছে। ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রাইমিয়া উপদ্বীপ রাশিয়া অধিগ্রহণ করে।

যুক্তরাষ্ট্র বলেছে যে,তাদের গোয়েন্দারা জানিয়েছে রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেন আক্রমণ করতে পারে । তারা ইউক্রেনে বসবাসরত আমেরিকানদের অবিলম্বে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। আসন্ন যুদ্ধের ভয়ে কিছু বাণিজ্যিক এয়ারলাইন্স ইউক্রেনে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

[এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেয়া হয়েছে]

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com