শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মতিঝিল এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৪৩ পিএম
  • ৫৯২ বার পড়া হয়েছে

মতিঝিল মডেল এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃত হলো মোঃ বেলাল হোসেন।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম জানান, রবিবার (১৩ ফেব্রুয়ারি ২০২২) বিকাল ১৬:০০ টায় মতিঝিল মডেল থানার ফকিরাপুল এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ বেলালকে গ্রেফতার করা হয়।

এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা কালে তথ্য আসে যে কতিপয় মাদক ব্যবসায়ী মতিঝিল মডেল থানার ১২ ডিআইটি রোড, ফকিরাপুলে হোটেল প্রবাস লিমিটেড এর সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়  করার জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর সময় ৭ হাজার ইয়াবাসহ বেলালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঢাকাসহ আশ-পাশ এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করতো।

মতিঝিল মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com