বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর কোরিয়া ও ইউক্রেন নিয়ে আলোচনা করতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ১.১২ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কূটনীতিকেরা শনিবার (১২ ফেব্রুয়ারি) হাওয়াইয়ে এক বৈঠকে মিলিত হন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুং ইউই-ইয়ং তিন দেশের যৌথ উদ্বেগের বিষয়ে আলোচনা করেন।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে কূটনীতিকেরা বলেন, আমরা একটি ক্রমবর্ধমান জটিল বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করছি, আর সে কারণে ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। সচিব ও পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রাধিকারের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা ও সহায়তা বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের সীমান্তে রাশিয়ান সামরিক বাহিনীর হাজার হাজার সেনার উপস্থিতি এবং কূটনীতিকদের “ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য অটুট সমর্থন বজায় রাখা। বিবৃতিতে আরও বলা হয়েছে,  রাশিয়ার আগ্রাসন রোধ করতে দেশগুলো একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরেকটি উদ্বেগ উত্তর কোরিয়া এবং তার পারমাণবিক কর্মসূচি। কূটনীতিকরা উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের “নিন্দা” করেছেন এবং এর ফলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে সচিব এবং পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তারা কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য ত্রিপক্ষীয় সহযোগিতা অব্যহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বৈঠকটি ব্লিংকেনের এশিয়া সফরের শেষ ধাপ। তিনি অস্ট্রেলিয়া ও ফিজিতে কোয়াডভুক্ত দেশগুলোর—অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র—নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com