বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিকারাগুয়ার সাবেক বিদ্রোহী নেতা ‍হুগো টোরেসের কারাগারে মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ১.০২ পিএম
  • ৫১৮ বার পড়া হয়েছে

সাবেক স্যান্ডিনিস্টা গেরিলা নেতা এবং বিরোধী রাজনীতিবিদ হুগো টোরেস ৭৩ বছর বয়সে কারাগারে মারা গেছেন বলে শনিবার তার আত্মীয়রা জানিয়েছেন।

২০২১ সালের ধরপাকড়ে আটক হওয়া বিরোধী নেতাদের একটি বড় দলের মধ্যে টোরেসই প্রথম যিনি মারা গেলেন। কারাগারের পরিবেশের কারণে তার দ্রুত মৃত্যু হয়েছে কি না সে বিষয়টি স্পষ্ট নয়।

টোরেস ১৯৭০–এর দশকের স্যান্ডিনিস্টা বিপ্লবের একজন নেতৃস্থানীয় অধিনায়ক (কমান্ডার) ছিলেন। ২০ বছরেরও বেশি আগে স্যান্ডিনিস্টা সংস্কার আন্দোলনের সন্ধানে তিনি প্রেসিডেন্ট ড্যানিয়েল ওরতেগার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।

টোরেস ৪৬ জন বিরোধী ব্যক্তিত্বের মধ্যে অন্যতম এবং প্রেসিডেন্ট পদে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একজন ছিলেন। মে ও জুন মাসে ওরতেগা তাদের জেলে পাঠিয়েছিলেন। যাতে ৭ নভেম্বর প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার পুনর্নির্বাচনের পথ পরিষ্কার হয়।

টোরেসের তিন সন্তান তাদের বাবার মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে মৃত্যুর কারণ সম্পর্কে তারা কিছু জানাননি। তারা আরও জানিয়েছেন, তাদের বাবার ইচ্ছা অনুযায়ী প্রকাশ্যে কোনো অন্ত্যেষ্টিক্রিয়া বা আচার-অনুষ্ঠান করা হবে না।

টোরেস একজন গেরিলা অধিনায়ক ছিলেন। নিকারাগুয়ার গৃহযুদ্ধ চলাকালে ওরতেগার সঙ্গে যুদ্ধ করেছিলেন। পরবর্তীতে তিনি নিকারাগুয়ার সেনাবাহিনীর একজন জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে বিদ্রোহীরা জয়লাভ করার পর ১৯৯০–এর দশকে স্যান্ডিনিস্টা পপুলার আর্মিকে নিকারাগুয়ার পেশাদার সেনাবাহিনীতে রূপান্তরের প্রচেষ্টায় তিনি যুক্ত ছিলেন।

তার মৃত্যু ওরতেগার জন্য একটি বিব্রতকর অবস্থার সৃষ্টি করতে পারে। ১৯৭৪ সালে তৎকালীন স্বৈরশাসক আনাস্তাসিও সোমোজার একজন ঘনিষ্ঠ মিত্রের বাসায় অভিযান চালিয়ে ওরতেগাকে কারাগার থেকে বের করে আনেন টোরেস। এর কয়েক বছর আগে দেশটির রাজধানী মানাগুয়ায় ব্যাংক ডাকাতির একটি ব্যর্থ চেষ্টার কারণে ওরতেগা কারাগারে বন্দী ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com