মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের গতানুগতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৮.১৭ পিএম
  • ৭১৯ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ গড়ার কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ইতিবাচক মানসিকতা পোষণ এবং গতানুগতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন গুরুত্বপূর্ণ।
শিক্ষামন্ত্রী আজ দুপুরে ২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক বক্তৃতায় এ কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘যদি মূল্যবোধ তৈরি না হয় তা হলে শুধু বেশি নম্বর পেয়ে কি হবে, মানবিক গুণে গুণান্বিত হও; চারপাশে তাকাওÑমানুষকে ভালোবাসো। নীতি নৈতিকতা নিয়ে বেড়ে ওঠো,স্বদেশ প্রেমে উজ্জীবিত হও, নিঃস্বার্থ চিত্তে মানবকল্যাণে নিবেদিত হও।’
বক্তৃতায় শিক্ষামন্ত্রী অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনার সন্তানকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দিবেন না, স্বার্থপর হিসেবে গড়ে তুলবেন না; দেশের কল্যাণে, মানুষের কল্যাণে নিয়োজিত হওয়ার শিক্ষা যদি আপনার সন্তান না পায়, মনে রাখবেন এ শিক্ষা অর্থবহ হবে না, শিক্ষার আসল উদ্দেশ্যই বৃথা যাবে।
শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, যারা শিক্ষকতা পেশায় আছেন আপনাদের দায়িত্ব অনেক বেশি। শিক্ষার গুণগত পরিবর্তনে বিষয়ভিত্তিক মানসম্পন্ন শিক্ষাদানে আপনাদের ভূমিকাইপ্রধান। মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com