বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ার কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন

  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১২.২৯ পিএম
  • ৪৯৯ বার পড়া হয়েছে

বাইডেন প্রশাসন ইন্দোনেশিয়ার কাছে প্রায় ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বৃহস্পতিবার । যুক্তরাষ্ট্রের বিশ্বাস এ পদক্ষেপ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় সহায়ক হবে।

পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অস্ট্রেলিয়া সফরের সময়ই স্টেট ডিপার্টমেন্ট ১৩.৯ বিলিয়ন ডলারের উন্নত ফাইটার জেট বিক্রির ঘোষণা দিয়েছে। এর উদ্দেশ্য ছিল প্রশান্ত মহাসাগরে চীনকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না দেয়ার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা জোরদার করা

ডিসেম্বরের মাঝামাঝি জাকার্তা সফরে ব্লিংকেন মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইন্দোনেশিয়া ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেন। এরপরই ইন্দোনেশিয়ার কাছে ৩৬টি এফ-১৫ যুদ্ধবিমান,ইঞ্জিন,যুদ্ধাস্ত্র ও কমিউনিকেশন সিস্টেমসহ এ সংক্রান্ত সরঞ্জাম বিক্রি করা হয়। ইতোপূর্বে, মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের কারণে ইন্দোনেশিয়ার কাছে অস্ত্র বিক্রি বিলম্বিত হয়েছে।

এসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশন্সের সদর দপ্তর ইন্দোনেশিয়ায়। এ সংগঠনের কিছু সদস্য রাষ্ট্র একটি প্রধান আন্তর্জাতিক শিপিং রুট দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনের পদক্ষেপের মোকাবেলা করতে সংগ্রাম করছে।

মানবাধিকার সংক্রান্ত ইস্যুর কারণে ইতোপূর্বে ইন্দোনেশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বিক্রয়ের বিষয়টি তদন্তাধীন ছিল। স্টেট ডিপার্ট্মেন্টের বিবৃতিতে সেসবের উল্লেখ ছিলনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com