বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টার নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১২.২৫ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দ্বারা বৃহস্পতিবারে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলা চেষ্টার নিন্দা জানিয়ে বলেন যে, আন্তর্জাতিক মিত্ররা বিদ্রোহীদের এই ঘটনার জন্য জবাবদিহিতার সম্মুখীন করবে।

আকাশসীমা রক্ষাব্যবস্থা বৃহস্পতিবার একটি ড্রোনকে ধ্বংস করলে, সেটির বিক্ষিপ্ত অংশ বিদ্ধ হয়ে বিমানবন্দরটিতে বারো জন আহত হন বলে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে। জোটটি ২০১৫ সাল থেকে গোষ্ঠীটির সাথে লড়াই করছে। সে সময়ে গোষ্ঠীটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।

হামলার ঘটনার কয়েক ঘন্টা পর গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেছে।

হোয়াইট হাউজের প্রকাশিত এক বিবৃতিতে সালিভান বলেন, তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করতে আমরা আমাদের সৌদি ও আন্তর্জাতিক সহযোগিদের সাথে কাজ করব।”সেখানে আরও বলা হয়, যেমনটি প্রেসিডেন্ট গতকাল বাদশা সালমানকে বলেছেন, সৌদি আরবের জনগণ ও ভূখন্ডকে এ ধরণের হামলা থেকে রক্ষায় সহযোগিতা করতে আমরা প্রতিশ্রতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। দেশটি বিদ্রোহীদের দ্বারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার পর, সেখানে তিনি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সহায়তা করছেন। জেনারেল ম্যাকেনজি মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীগুলোকে তত্ত্বাবধানকারী ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধানের দায়িত্বে রয়েছেন।

ইতোপূর্বে এই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত থেকে ম্যাকেনজি বলেন, ইয়েমেনে যুদ্ধক্ষেত্রে বাধা পাবার কারণে হয়ত বিদ্রোহীরা ইউএই’র রাজধানী আবু ধাবিতে সাম্প্রতিক আক্রমণগুলো চালিয়েছে, যেখানে একটি সামরিক ঘাঁটি রয়েছে যেটিতে যুক্তরাষ্ট্রের সেনারাও অবস্থান করছে।

যুদ্ধটি হুতিদের সরকারী বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়েছে। সরকারী বাহিনীটি সৌদি আরব এবং একটি আরব জোট সমর্থিত, যেই জোটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। সংঘাতটিতে ইয়েমেনের হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যার ফলে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com