রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বেলারুশে রাশিয়ার সামরিক মহড়ায় হাজার হাজার সৈন্য

  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১২.১৪ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

রাশিয়া বৃহস্পতিবার বেলারুশের সাথে তাদের ১০ দিনব্যাপী বিশাল সামরিক মহড়া আরম্ভ করেছে এবং কৃষ্ণ সাগরের একটি কৌশলগত সমুদ্রবন্দরে তাদের ছয়টি জাহাজ ভিড়িয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এর তীব্র নিন্দা জানিয়ে এমন পদক্ষেপকে অঞ্চলটিতে আরও উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে আখ্যায়িত করেছেন।

বেলারুশে রাশিয়ার মহড়াটিতে হাজার হাজার সৈন্য এবং অত্যাধুনিক সমরাস্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ‍এস-৪০০ ক্ষেপণাস্ত্র, প্যানটসির আকাশসীমা রক্ষা ব্যবস্থা এবং সু-৩৫ জঙ্গীবিমান রয়েছে। মহড়ার কিছু অংশ ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ২১০ কিলোমিটার উত্তরে অনুষ্ঠিত হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায় যে, ক্রাইমিয়ার সেভাস্টপোল বন্দরে ঐ ছয়টি জাহাজ এসে পৌঁছেছে। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখল করে নেয়। জাহাজগুলো বল্টিক সাগর থেকে ১৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে। কর্মকর্তাদের ভাষ্যমতে সেগুলো নৌবাহিনীর মহড়ায় অংশগ্রহণ করবে। রাশিয়ার এই জাহাজগুলো সৈন্য, যানবাহন ও সরঞ্জাম উপকূলে অবতরণ করানোর উদ্দেশ্যে নকশা করে তৈরি করা হয়েছে।

রাশিয়া ও বেলারুশের কর্মকর্তারা বলেছেন যে, ২০ ফেব্রুয়ারি মহড়া শেষ হলে রাশিয়ার সেনারা বেলারুশ ছেড়ে ফিরে যাবে। তবে পশ্চিমা কর্মকর্তারা শঙ্কা করছেন যে এগুলো ইউক্রেন আক্রমণে ব্যবহার করা হতে পারে। এছাড়াও রাশিয়া ইউক্রেনের পূর্ব সীমান্ত ঘেঁষে ১,০০,০০০ সৈন্য মোতায়েন করে রেখেছে। ইউক্রেন এক সময়ে সোভিয়েত ইউনিয়নের একটি রিপাবলিক ছিল।

ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার নৌমহড়াটিকে “নিরাপত্তা পরিস্থিতির ভারসাম্য বিনষ্টকারী কর্মকান্ড” হিসেবে আখ্যায়িত করে নিন্দা করেন। বৃহস্পতিবার ইউক্রেন তাদের নিজস্ব সামরিক মহড়া শুরু করেছে। ক্ষেপণাস্ত্র ও কামান পরীক্ষার জন্য আন্তর্জাতিক সমুদ্রসীমার বিশাল অংশে চলাচল সীমাবদ্ধ করায়, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ, সংবাদকর্মীদের সাথে এক আলাপের সময়ে এমন অভিযোগ অস্বীকার করেছেন যে, মহড়ার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com