বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বৃটেনের প্রিন্স চার্লস কোভিড-১৯ এ আক্রান্ত

  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ২.৪১ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

বৃটেনের প্রিন্স চার্লস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। বৃহস্পতিবার তার অফিস এ খবর জানায়।

তার টুইটার পেজের এক বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার সকালে প্রিন্স চার্লসের কোভিড পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে । এর ফলে উইনচেস্টারের অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারছেন না যা ‘গভীর হতাশার’ বলে উল্লেখ করা হয়েছে।

৭৩ বছর বয়সী চার্লস বুধবার সন্ধ্যায় লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এক বিশাল অনুষ্ঠান চলাকালীন অনেকের সাথে দেখা করেন। সঙ্গী ছিলেন তার স্ত্রী ক্যামিলা এবং অন্যান্যদের মধ্যে ব্রিটেনের ট্রেজারি চিফ ঋষি সুনাকের সংস্পর্শে এসেছিলেন।

চার্লসের অফিস ক্লারেন্স হাউস নিশ্চিত করেছে যে, তাকে টীকার বুস্টার ডোজ দেয়া হয়েছে।

তার শরীর এখন কেমন এবং তিনি সম্প্রতি তার মা রাণী দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করেছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০২০ এর মার্চে মহামারীর প্রথম ঢেউ চলাকালীন চার্লস প্রথমবার কোভিডে আক্রান্ত হন। কর্মকর্তারা জানান, তখন তার মৃদু উপসর্গ ছিল।

স্পেনের ৫৪ বছর বয়সী রাজা ষষ্ঠ ফিলিপ এবং ডেনমার্কের ৮১ বছর বয়সী রাণী দ্বিতীয় মার্গারেটও এ সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com