বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রত্যাখ্যান করলো উগান্ডা

  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ২.৩৬ পিএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের একটি রায় প্রত্যাখ্যান করেছে উগান্ডা। ৯০ দশকের শেষ দিকে দ্বিতীয় কঙ্গো যুদ্ধের সময় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি)-র ইতুরি প্রদেশে উগান্ডার আক্রমণের ফলে সেখানকার জনগণ,সম্পদ ও সম্পত্তির যে ক্ষতি হয়েছে সেজন্য কঙ্গো ( ডিআরসি)-কে ৩২ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয় আইসিজে। বিশ্লেষকেরা বলছেন উগান্ডা মধ্যস্থতায় রাজি হলে এই জরিমানা এড়াতে পারতো।

উগান্ডার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ওকেলো হেনরি ওরিয়েম বলেছেন যে, এই রায়ে ইতুরিতে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে শুধুমাত্র উগান্ডাকে দায়ী করা হচ্ছে। তিনি আরও বলেন, “এ বিষয়টিকে আমরা কূটনৈতিকভাবেও সমাধান করতে পারতাম যার জন্য কোনো অর্থ প্রদানের প্রয়োজন হতো না”

রায়ের ব্যাপারে ভয়েস অফ আমেরিকা কঙ্গো (ডিআরসি)-র তথ্যমন্ত্রীর সাথে কথা বলতে চাইলে তার কথা বলার সময় নেই বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

রায়ে আইসিজে এই সেপ্টেম্বর থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতি বছর ৬কোটি ৫০ লাখ ডলার প্রদানের আহ্বান জানায়। কয়েক দশক ধরে কঙ্গো (ডিআরসি) ক্ষতিপূরণের দাবি করে আসছে। ২০০২ সালে কঙ্গো ও উগান্ডার কর্মকর্তারা গাম্বিয়ায় মিলিত হয়ে কিছু বিষয়ে আলোচনার প্রচেষ্টা চালায়।

২০০৫ সালে তারা আন্তর্জাতিক বিচার আদালতে প্রথম মামলা দায়ের করে। আদালত উগান্ডাকে ১১ বিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দেয়। উগান্ডা সে নির্দেশ প্রত্যাখ্যান করলে দেশগুলো আবার আলোচনা শুরু করে।

উগান্ডা বলেছে, এ বিষয়ে কঙ্গো (ডিআরসি)-র সাথে তারা গঠনমূলকভাবে জড়িত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com