বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রিটেনে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ২.৩২ পিএম
  • ৪৫১ বার পড়া হয়েছে

মার্কিন বিমান বাহিনী বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, ইউক্রেন নিয়ে ন্যাটো ব্লক ও রাশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নির্ধারিত ন্যাটো মহড়ায় যোগ দিতে বি-৫২ কৌশলগত বোমারু বিমান মোতায়েন করেছে দেশটি। এই বোমারু বিমানের একটি সেট ব্রিটেনে অবতরণ করেছে।
ইউরোপে মার্কিন বিমান বাহিনীর কমান্ড এক বিবৃতিতে বলেছে, নর্থ ডাকোটা-ভিত্তিক বিমান, সহায়তা সরঞ্জাম এবং বিমান সেনাদের নিয়ে লন্ডনের ১৫০ কিলোমিটার (৯০ মাইল) পশ্চিমে ফেয়ারফোর্ডে রয়েল এয়ার ফোর্স বিমান ঘাঁটিতে অবতরণ করেছে।
এই মহড়ায় কয়টি মার্কিন বিমান অংশ নেবে, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ পরিকল্পিত’ বোম্বার টাস্ক ফোর্স মিশনের লক্ষ্য হচ্ছে মিত্রদের মধ্যে ‘সহযোগিতা ও অপারেশনাল সক্ষমতা এবং আন্ত:ক্রিয়াশীলতা’ জোরদার করা।
এতে বলা হয়, বোমারু বিমান মোতায়েন আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য ন্যাটো মিত্র ও জোট অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে শক্তিশালী করেছে।
ওাশিয়া তার প্রতিবেশী পশ্চিমা-পন্থ’ী ইউক্রেন আক্রমন করার পরিকল্পনা নিয়ে দেশটির সীমান্তে হাজার হাজার সৈন্য সমাবেশ করছে, এমন খবরের মধ্যে এই বোমারু বিমান মোতায়েন করা হলো।
এদিকে মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা তাদের চারটি ডেস্ট্রয়ার গত মাসে ষষ্ঠ নৌবহরের অধীনে মহড়ায় অংশ নেয়ার জন্য ভূমধ্যসাগরে মোতায়েন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com