করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত সংখ্যা ৪০ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৭৩। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার ৮০০ হাজার।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২৭৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৬ হাজার ৫০০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।