শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

যাত্রাবাড়ী থেকে ২৭০০০পিস ইয়াবা ও কভার্ডভ্যানসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৪১ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ী এলাকা থেকে ২৭ হাজার পিস ইয়াবা ও কভার্ডভ্যানসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রুবেল মিয়া ও মোঃ রিপন খান। এসময় তাদের হেফাজত হতে ২৭ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান (রেজিঃনং-ঢাকা মেট্রো-ট ২৪-৪০৫৯) জব্দ করা হয়।

 

বুধবার (৯ ফেব্রুয়ারি ২০২২) বেলা ১২:১৫টায় যাত্রাবাড়ী  এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এ তথ্য জানান ।

তিনি বলেন, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পাই দুইজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে  একটি কাভার্ডভ্যান যোগে ইয়াবা নিয়ে সানারপাড় দিয়ে শনিরআখড়ার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার চট্টগ্রাম-ঢাকা গামী মহাসড়কে অবস্থানকালে কাভার্ডভ্যানটি আসতে দেখলে কৌশলে থামিয়ে ইযাবাসহ রুবেল ও রিপনকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com