শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

যাত্রাবাড়ী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩৫ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ  চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মনির হোসেন, লাভলী আক্তার ওরফে প্রিয়া আক্তার, শিরিণা আক্তার ওরফে হালিমা, হাসনারা বেগম ওরফে নাছরিন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি ২০২২ ) বিকাল ৩:৫০টায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ থেকে তাদের  ইয়াবাসহ  গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম।

ডিবি মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে কতিপয় ব্যক্তি যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের নিচে ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর সময় ১০ হাজার ইয়াবাসহ মনির, লাভলী, শিরিণা, হাসনারাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা ঢাকাসহ আশ-পাশ এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করতো।

যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com