বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ার হুমকির প্রতিবাদে সীমান্ত শহরে বিক্ষোভ করছে ইউক্রেনের জনগণ

  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৬.২৩ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

খারকিভ, ইউক্রেন — ইউক্রেনের একটি পতাকা কাঁধে জড়িয়ে রাশিয়ান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, পেনশনভোগী ইরিনা গাইভা।

জাতীয়তাবাদী দলগুলির ডাকা ইউনিটি মার্চ বা একাত্মতার মিছিলে কয়েক হাজার লোকের সাথে যোগ দিয়েছিলেন ইরিনা। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা রাশিয়াকে চাই না।

ইরিনা বলেন, আমি ক্রাইমিয়ায় জন্মগ্রহণ করেছি। এটাই যথেষ্ট, তারা ইতিমধ্যে আমাদের স্বদেশ কেড়ে নিয়েছে। আমি এখানে বড় হয়েছি, আমি এখানে থাকি, যদিও আমার বাবা-মা রাশিয়া থেকে এসেছেন, কিন্তু আমি কোনো দখলদারকে আর এখানে দেখতে চাই না।

তিনি আরও বলেন, এটা আমার বাড়ি, এগুলো আমার নিয়ম।

২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী সংঘাতে ইন্ধন যোগাতে শুরু করে।

ক্রেমলিন ইউক্রেনের সীমান্ত জুড়ে এক লাখেরও বেশি সৈন্য জড়ো করেছে, পশ্চিমা নেতারা আশঙ্কা করছেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছেন।

তবে, মস্কো কোন রকম আক্রমনের কথা অস্বীকার করেছে এবং পূর্ব ইউরোপে নেটোর সম্প্রসারণকে তাঁর দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তের ঠিক পাশেই খারকিভ, একটি শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এখানে প্রায় ১৫ লাখ মানুষ বাস করে, এর মধ্যে অনেক রুশভাষীও আছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সতর্ক করে বলেছেন, রাশিয়ার সাথে জনসংখ্যার দৃঢ় সংযোগের কারণে, পরিস্থিতির আরও অবনতি ঘটলে এই শহরটি দখল করার প্রধান লক্ষ্য হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com