বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়াতে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৬.১৯ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

রাশিয়াতে এক দিনের হিসেবে করোনা আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে এক দিনে ১,৮০,০৭১ জন নতুন রোগী সনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। এই সংক্রমণের সংখ্যা এক মাস আগের তুলনায় দশগুণ বেশি। দেশটিতে ভাইরাসটির অত্যন্ত সংক্রামক ওমিক্রন ধরণটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

দেশটির করোনাভাইরাস টাস্ক ফোর্সের রবিবারের প্রকাশ করা তথ্য অনুযায়ী, সেখানে আগের দিনের তুলনায় ২,৮০০ জন বেশি করোনা রোগী সনাক্ত হয়েছে। অর্থাৎ মধ্য জানুয়ারিতে শুরু হওয়া করোনার এই ঢেউটির মাত্রা দেশটিতে বৃদ্ধি পেয়ে চলেছে। সে সময়ে সেখানে প্রতিদিন নতুন রোগী সনাক্তের হার প্রায় ১৭,০০০ এর মত ছিল।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংক্রমণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও টাস্ক ফোর্সটি জানিয়েছে যে ,কোভিড-১৯ জনিত কারণে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা একই রকম থাকছে বা সামান্য পরিমাণ কমছেও। গত ২৪ ঘন্টার হিসেবে দেশটিতে ৬৬১ জন রোগী মারা গিয়েছে। জানুয়ারির ৬ তারিখে এই সংখ্যাটি ছিল ৭৯৬ জন।

টাস্ক ফোর্সটির তথ্য অনুযায়ী পুরো মহামারীজুড়ে দেশটিতে ১ কোটি ২৮ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছে এবং ৩,৩৫,৪১৪ জন মারা গিয়েছে।

যদিও দেশটিতে সংক্রমণ বেড়েই চলেছে, তবু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বলেন যে, তার সরকার করোনাভাইরাস সংক্রান্ত কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে।

রাশিয়া মাত্র গত মাস থেকে ১২-১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করেছে। এক্ষেত্রে দেশটি তাদের দেশেই তৈরি স্পুটনিক এম টিকাটি ব্যবহার করছে, যা কিনা স্পুটনিক ভি টিকাটির একটি কম মাত্রার ডোজ। গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী, কিশোর বয়সীদের জন্য খুবই অল্পসংখ্যক টিকার ব্যবস্থা করা হয়েছে।

যদিও রাশিয়া কোভিড-১৯ এর টিকা তৈরির দিক থেকে পৃথিবীর প্রথম কয়েকটি দেশের একটি, তবু দেশটির ১৪ কোটি ৬০ লক্ষ জনসংখ্যার মাত্র অর্ধেকের মত মানুষকেই এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com